Logo
Logo
×

নগরের বাইরে

টেকপাড়াবাসীকে বন্যা থেকে রক্ষা করতে কাজ করছেন দেলোয়ার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:২৭ পিএম

টেকপাড়াবাসীকে বন্যা থেকে রক্ষা করতে কাজ করছেন দেলোয়ার
Swapno

শিমরাইল টেকপাড়াবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে দিনরাত কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ট্রাক-কর্ভাভভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শীতলক্ষ্যা নদীর পানি ড্রেনের পাইপের মুখ দিয়ে নাসিক ৪নং ওর্য়াডের শিমরাইল টেকপাড়া এলাকায় প্রবেশ করে। পানিতে এলাকার বাড়ীঘরের আঙিনা তলিয়ে যায়।

খবর পেয়ে দেলোয়ার হোসেন সকলকে পাশে নিয়ে বন্যার পানি আটকাতে প্রানপণ চেষ্টা করে যাচ্ছেন। খুঁজে বের করেন শিমরাইল ট্রাক স্টান্ডে ড্রেনের প্রধান মুখ।

ড্রেনের উপরের স্লাব  ট্রাকের সাথে রশি দিয়ে বেঁধে সরিয়ে ড্রেনের পাইপের মুখে শতাধিক বালির বস্তার বাঁধ দেন।  এছাড়াও তিনি পুরো এলাকা ঘুরে ঘুরে নদীর সাথে সংযুক্ত ড্রেনের পাইপগুলোতে নজরদারি রাখছেন। যাতে করে  বন্যার কবল থেকে এলকাবাসীকে রক্ষা পায়। 

এ সময় বাংলাদেশ ট্রাক-কর্ভাভ ভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের মহৎ কাজের জন্য এলাকাবাসী তাকে ধন্যবাদ জানান। 

এলাকাবাসী জানান, শিমরাইল টেক পাড়া এলাকার  জলাবদ্ধতা নিরসনে ও ময়লা পানি  নিস্কাশনে সিটি কর্পোরেশনের পরিকল্পিত কোন ড্রেন না থাকায় পুরনো ড্রেনের পাইপ দিয়ে নদী থেকে এলাকায় বন্যার পানি প্রবেশ করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন