আড়াইহাজারে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সদস্য আটক
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:১৮ পিএম
আড়াইহাজারে আমিনুল ইসলাম (২০) নামে ‘আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার গাংপাড়া বাইতুন মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকার য়ৈসদ শামসুদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কামরুল হাসান বাদি হয়ে একটি মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে অনলাইনে গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ আনসারুল্লা বাংলা টিমের সংগঠনের উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিল।
মামলা সূত্র আরো জানা গেছে, সার্বভৌমত্ব বিপন্ন করা, জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টি ও ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপনীয় প্রুগ খুলে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহ ও জিহাদের প্রস্তুতি গ্রহণের কারণে তাকে তার বসতবাড়ির একটি চৌচালা টিনের ঘর থেকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কামরুল হাসান বাদি হয়ে একটি মামলা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


