Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ছাগল চুরি করে পালানোর সময় আটক ১

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:১১ পিএম

বন্দরে ছাগল চুরি করে পালানোর সময় আটক ১
Swapno

ছাগল চুরি করে পালানোর সময় বন্দরের স্থানীয় জনতা ব্যাটারী চালিত অটো গাড়ীসহ প্রতিবন্ধী চোর ইমরান (২৫)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় পুকুরে ঝাঁপ দিয়ে কৌশলে পালিয়ে গেছে মাছুম ও মঞ্জুর নামে আরো দুই ছাগল চোর।

গত ৫ আগষ্ট বুধবার বেলা ১১টায় বন্দর উপজেলার পুকুনিয়া বাাড়ী এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ছাগল মালিক সৈয়দ রহমান বাদী হয়ে বন্দর থানায়  চুরি মামলা দায়ের করেন। পুলিশ আটককৃত প্রতিবন্ধী ইমরানকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।   

জানা গেছে, বন্দর উপজেলার বাগদোবাড়ীয়া এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে সৈয়দ রহমান মিয়া প্রতিদিনের ন্যায় গত ৫ আগষ্ট বুধবার সকালে তার একটি ছাগল পুকনিয়া বাড়ির জনৈক সাজ্জাত হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর ঘাস খাওয়ার জন্য ছাগলটি রাস্তার সামনে রেখে ব্যবসায়ী কাজের জন্য কেওঢালা এলাকায় আসে।

ওই সময় ব্যটারী চালিত ইজি বাইকে আসা একদল চোর উক্ত ছাগলটি রাস্তা থেকে চুরি করে পলানোর সময় বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে পরে। ওই সময় এলাকাবাসী অটো ইজিবাইকটি ধাওয়া করে আটকের পর ব্যাটারী চালিত গাড়ী থেকে চোরাইকৃত ছাগলটি উদ্ধারসহ প্রতিবন্ধী ইমরানকে আটক করলেও পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে মাছুম ও মঞ্জুর নামে আরো দুই চোর।

আটকৃত প্রতিবন্ধী ইমরান আড়াইহাজার থানার বিশনন্দী এলাকার আইন আলী মিয়ার ছেলে। এবং পলাতক চোর মাছুম একই থানার শরীফপুর এলাকার ইজ্জত আলী মিয়ার ছেলে ও অপর চোর মঞ্জুর হোসেন একই এলাকার হেকমত আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন