Logo
Logo
×

নগরের বাইরে

না ফেরার দেশে কাজী মজিদ সর্দার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১০:৫৯ পিএম

না ফেরার দেশে কাজী মজিদ সর্দার
Swapno

ফতুল্লার মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাজী আব্দুল মজিদ সর্দার(৭৩) না ফেরার দেশে চলে গেছেন(ইন্না ল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহীর রাজেউন)। তিনি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


কাজী আব্দুল মজিদ সর্দার মুসলিমনগর এলাকার সর্দার বাড়ির সন্তান। ১৯৯৫ সালে মুসলিম নগর নয়াবাজার সংলগ্ন তার নিজ জমি তিনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান করেন। তাঁর দান করা জমিতেই গড়ে উঠে মুসলিমনগর কাজী আব্দুল মজিদ হাজী আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়।

জীবদ্দশায় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। কাজী আব্দুল মজিদ বেশ কয়েক বছর যাবৎ শ্বাস কষ্টে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শ্বাস কষ্ট শুরু হলে বাড়িতেই তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনি নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন। তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মজিদ সর্দারের মৃত্যুতে  কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহিম,শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান কামাল,ম্যানেজিং কমিটির সদস্য কাজী মুসলিম,দেলোয়ার হোসেন,নুর উন নবী,জহিরুল ইসলাম ও বিদুৎসাহী সদস্য বিল্লাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। রাত ১১টায় মুসলিমনগর এতিমখানা মাঠে জানাযা শেষে মুসলিমনগর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন