Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৭:৪৭ পিএম

আড়াইহাজারে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
Swapno

আড়াইহাজারে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

এ ছাড়াও একই ঘটনায় আহত হয়েছেন নারী সহ অন্তত ১৫জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সেবা কেন্দ্রে ভর্তি করো হয়েছে।

বৃহম্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য  হানিফ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 


নিহতের বড় ভাই আলী হোসেন জানান, ৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে।

এরই জেরে ৫আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ফের হামলা চালানো হয়। এ সময় বাড়ির লোকজন বাইরে ছিল।

তিনি আরো বলেন, আমার ভাই আনোয়ারকে বাড়িতে একাপেয়ে বেধরক পেটানো হয়। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

অভিযুক্ত হানিফ মেম্বারের কাছে এ ব্যাপারে জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কত্যর্বরত ডাক্তার সারফুল আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাথায় আঘাত জনিত কারনে তার মৃত্যু হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন