Logo
Logo
×

নগরের বাইরে

জোয়ারের পানিতে ভবন ধস, রাস্তা ভেঙ্গে গ্রাম প্লাবিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৫:৫৬ পিএম

জোয়ারের পানিতে ভবন ধস, রাস্তা ভেঙ্গে গ্রাম প্লাবিত
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলা কাশিপুর ইউনিয়নের একটি একতলা পাকা ভবন জোয়ারে পানিতে ধসে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও জোয়ারের পানিতে একটা রাস্তা ভেগে বেশ কয়েকটি বাড়ি-ঘর তলিয়ে গেছে। গতকাল কাশিপুরের ৩ নং ওয়ার্ডের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার শামীম আহম্মেদ।

জানা গেছে, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে চরকাশিপুর এলাকা তলিয়ে যায়। এসময় পানির স্রোতে এই এলাকার একটি রাস্তা ভেঙ্গে কয়েকটি বাড়ি ঘর তলিয়ে যায়। এসময় একটি পাকা একতলা ভবন পুরোপুরি ধসে যায়। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া পাশের একটি তিনতলা বাড়িও তলিয়ে গেছে।

এলাকাবাসী জানিয়েছে, গতকাল দুপুরের দিকে ওই বাড়ির মানুষজন ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই জোয়ারের পানিতে ভবনটি তলিয়ে যায়। এসময় তাড়াহুড়ো করে বাড়ির লোকজন ভবন থেকে বেরিয়ে আসেন।

কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শামীম আহম্মেদ জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যাস সাইফুল্লাহ বাদলের নির্দেশে ঘটনাস্থলে যাই। ওই এলাকার কয়েকটি বাড়ি তলিয়ে গেছে। এরমধ্যে একতলা একটি ভবন ধসে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন