Logo
Logo
×

নগরের বাইরে

পাল্টাপাল্টি মামলায় কাউন্সিলর মতি ও সিরাজ মন্ডল প্রধান আসামী

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১১:৩৮ পিএম

পাল্টাপাল্টি মামলায় কাউন্সিলর মতি ও সিরাজ মন্ডল প্রধান আসামী
Swapno

সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। গতকাল সকালের দিকে মতিউর রহমান মতিকে প্রধান করে সিরাজ মণ্ডল গ্রুপের ইয়াসমিন এবং সিরাজ মণ্ডলকে প্রধান করে মতি গ্রুপের লিটন বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) কামরুল ফারুক। 

সূত্র জানায়, ইয়াসমিন বাদী হয়ে কাউন্সিলর মতিউর রহমান মতি ছাড়াও আরও আসামী করেন, বাচ্চু মিয়ার ছেলে মো. আশরাফ ওরফে সোর্স আশরাফ (৩৮), মৃত ইউনুস এর ছেলে নাজির (৪৫), সুমিল পাড়া এলাকার মৃত করিম কসাই এর ছেলে আক্তার হোসেন ওরফে পানি আক্তার (৩২), আইলপাড়া রেললাইন এলাকার মাইনুদ্দিনের ছেলে মানিক ওরফে ফারা মানিক (৪৫), ওরফে নতুন বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হান্নান (৪৩), সুমিলপাড়া এলাকার মৃত রেহান উদ্দিনের ছেলে জোবায়ের আলম হিরা (৪২), আ. রহমানের ছেলে সোবাহান ওরফে হলদি সোবাহান (৬০), এসও রোড এলাকার শহিদুল্লাহ এর ছেলে সুমন (২৭), ও সোহাগ (২৮), সুমিলপাড়া রেললাইন এলাকার রফিকুল ইসলামের ছেলে রাব্বি (৩৬), মৃত কালু মিস্ত্রীর ছেলে শামীম (৩০), ইউনুস আলীর ছেলে মিজান ওরফে গ্যাস মিজান (৩২), আ. সাত্তারের ছেলে স্বপন (৩৪), লেবর মজিবরের ছেলে নুর হোসেন (৩০), লিটন ড্রাইভারের ছেলে ইব্রাহীম (২৮), ধামগড় কুড়িপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে নাহিদ (২৬), মুনলাইট চৌরাস্তা এলাকার ইউনুস আলীর ছেলে শাহ আলম (৪৫), এসও রোড এলাকার মোতালেবের ছেলে মুন্না (৩০), সুমিলপাড়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে রাজীব (৩১), ও ইকবাল (৩৪), সুমিলপাড়া রেললাইন এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে রবিন (২৮), এসও রোড বাস ষ্ট্যান্ড এলাকার মৃত মনতাজ আলীর ছেলে কামাল (৩৫) সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

অন্যদিকে লিটন বাদী হয়ে সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডল ছাড়াও আরও আসামী করেন সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এসও রোড মণ্ডলপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মজিবর রহমান মণ্ডল (৬০), একই এলাকার কাজী সেকান্দার মাস্টারের ছেলে কাজী আতাউর (৫৮), মৃত আলম মিস্ত্রির ছেলে স্বপন মণ্ডল (৪২), উত্তর সুমিলপাড়া এলাকার মোফাজ্জল হোসেন মুন্সীর ছেলে মো. শাকিল (২৭), সোনামিয়া বাজার এলাকার মৃত হবুল্লাহ কসাইর ছেলে কসাই বাবু (৩২), উত্তর সুমিলপাড়া এলাকার মৃত কাইজউদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন মুন্সি (৫২), সুলিমপাড়া উত্তর এলাকার মো. আয়নুল হকের ছেলে মো. আরশাদ গাজী (৩৭), একই এলাকার মৃত জাহের আলীর মো. আয়নুল হক (বড়) (৫৬), সুলিপাড়া রেল লাইন এলাকার সালাউদ্দিনের ছেলে ফারুক হোসেন বাক্কু (৪২), সোনা মিয়া বাজারের আ. কাদিরের ছেলে ফিরোজ (৩৮), সুলিমপাড়া রেল লাইন এলাকার সিরাজুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৭), সুলিমপাড়া উত্তর এলাকার খালেক মুন্সির ছেলে আবুল হোসেন (৩৫), সুমিলপাড়া দক্ষিণ এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. আলী (৩৫), সোনামিয়া বাজারের মৃত হবুল্লাহ কসাইয়ের ছেলে কশাই জামাল (৪৫), নতুন বাজার এলাকার কাদির খলিফার ছেলে কাউসার (৪২), কদমতলী এলাকার হেদায়েত উল্লাহর ছেলে আমির হোসেন কুট্টি (৪৪), একই এলাকার মো. আলী বাবুর্চীর ছেলে সেলিম মজুমদার (৪১), এসও রোড এলাকার মৃত মান্নানের ছেলে ইসমাইল হোসেন ইমন (৪৫), সুলিমপাড়া রেল লাইন এলাকার আব্দুল কাদিরের ছেলে সেন্টু (৩২), একই এলাকার গেগা ফালুর ছেলে নুর আলম (নুরু) (৩৫), সোনামিয়া বাজার এলাকর মৃত আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (৪৭), মণ্ডলপাড়া এলাকার মো. মিলনের ছেলে নিহাল (২২),একই এলাকার আবুল কাশেমের ছেলে আলমগীর (৩৫), মৃত লাল মিয়ার ছেলে মামুন (৪১), সাইদুর ইসলাম (৩৮), মৃত ঘটক মমিনের ছেলে মো. শফিক (৩০), ফজল হক ভূইয়ার ছেলে কালাম (৪৮), সুলিমপাড়া এসও রোড এলাকার গোলাম রহমানের ছেলে কিবরিয়া (৪৫) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন। 

এর আগে গত ৩ আগস্ট সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে দুই গ্রুপের ৩৮ জনের নাম উল্লেখ ও আড়াইশ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়। এ মামলায় সিরাজুল ইসলাম মন্ডলের ভাই মজিবুর রহমান মন্ডলসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মজিবুর রহমান মন্ডল, আলমগীর হোসেন, মাঈনুদ্দিন, খোকন, শাহ আলম শুভ, রুবেল, মাজেদা, আল-আমিন, জনি, আল-আমিন (২), মোসাদ্দেক, মাসুদ রানা, রায়হান, ইমন, পাবেল, আবুল হোসেন ও অজ্ঞাত আরেকজন। প্রথম ৯ জনকে ঘটনার দিন রাতেই আটক করা হয়েছিল। মামলা দায়ের করার পর ৪ আগস্ট দুপুরে এলাকায় অভিযান চালিয়ে আরো ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের করা মামলায় আসামী করা হয়েছে সিরাজুল ইসলাম মন্ডল ও কাউন্সিলর মতিউর রহমান মতির সমর্থক শাকিল, কসাই বাবু, আমির হোসেন কুট্টি, সেলিম মজুমদার, তেল ব্যবসায়ী আশরাফ উদ্দিন, পানি আক্তার, স্বপন মণ্ডল, মোফাজ্জল হোসেন মুন্সী প্রমুখকে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সমর্থকদের মধ্যে সিগারেটের আগুন ধরানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ৫০ জনের মত। গত রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিপুল পরিমান পুলিশ, র‌্যাব সদস্যরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় এখনো পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন