ফতুল্লার কায়েমপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে স্ট্রোক করে পুকুরের পানিতে ডুবে কবির হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবী তিনি হৃদরোগী ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
থানা সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কবির হোসেন তার বাড়ির গবাদী পশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। কায়েমপুরস্থ ৪বিঘা পুকুর নামের একটি পুকুরের পাশে ঘাষ কাটতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে আব্দুল করিম স্ট্রোক করে পুকুরের পাড়ে পড়ে মৃত্যু বরণ করে।
ঘাষ কাটতে গিয়ে বাড়িতে ফিরতে বিলম্ব হওয়ায় তার স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তার লাশ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শরিফুল বলেন, গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়ে করিমের মৃত্যু হয়। তার পরিবারের দাবী ছিল তিনি হৃদরোগী ছিলেন।


