Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৬

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১০:৫৬ পিএম

আড়াইহাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৬
Swapno

আড়াইহাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহআলম নামে এক ব্যক্তিকে কোপানো হয়েছে। 

তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকাল ৬টায় হাইজাদী ইউনিয়নের ভল্লবদী এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে। এরা হলো হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশীদ ভূঁইয়ার ছেলে জোনায়েদ ভূঁইয়া প্রিন্স, তার ভাই শান্ত, ভগ্নীপতি রাকিব ও মামা স্বপন। 

অপরদিকে হাইজাদী ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন গ্রুপের আটক করা হয়েছে আশিক ও আসিব নামে দুই যুবককে। হাইজাদী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অভিযোগ করেছেন, জোনায়েদ ভূঁইয়া প্রিন্সের নেতৃত্বে ভল্লবদী এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিতরে প্রধামন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ছবি ভাংচুর করা হয়েছে। 

এ ছাড়াও তারা চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন