Logo
Logo
×

নগরের বাইরে

শেখ কামালের জন্মদিনে আ’লীগ নেতা আক্তারের উদ্যোগে দোয়া

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১০:৫১ পিএম

শেখ কামালের জন্মদিনে আ’লীগ নেতা আক্তারের উদ্যোগে দোয়া
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন (বিএ) এর উদ্যোগে  আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বিকেলে বন্দর উপজেলাধীন সাবদীস্থ কাজমি ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  শেখ কামালসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের  বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু  কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা তামিম বিল্লাহ আল-কাদেরি।


কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ১নং ওয়ার্ড সদস্য বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাহাবউদ্দিন ঢালী, আক্তার হোসেন সজল, মেহেদী হাসান সোহেল, মহিলালীগ নেত্রী জেসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোরছালিন মোল্লা, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুল্লাহ মাষ্টারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন  আ'লীগ নেতা ওমর সুলতান আক্তার, আলী আহমদ, আরিফ মাস্টার, যুবলীগ নেতা শেখ সুমন, এড. আপেল মাহমুদ, নুর হোসেন, আল-মামুন, আজিম মোল্লা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন