সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৮:১১ পিএম
সোনারগাঁয়ে আবু নাছের লিঠু নামে এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবু নাছের লিঠু সোনারগাঁ পৌরসভার অর্ঞ্জুদী গ্রামের মৃত মোছলেব মোল্লার ছেলে ও আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুনের স্বামী এবং গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ।
জানা গেছে, আবু নাছের লিঠু গত কয়েকদিন আগে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা করান। রির্পোটে তার করোনা পজেটিভ আসে।
এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


