Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ৪ চাঁদাবাজ আটক

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৭:৫৫ পিএম

আড়াইহাজারে ৪ চাঁদাবাজ আটক
Swapno

আড়াইহাজারে চাঁদাবাজির ঘটনায় পুলিশের হেল্পলাইন ‘৯৯৯’-অভিযোগ করার পর স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ চার চাঁদাবাজকে আটক করেছে। 


আটকরা হলো বিশনন্দী এলাকার মৃত মোহর আলীর ছেলে দেলোয়ার হোসেন, জালাল উদ্দিনের ছেলে দ্বীনমোহাম্মদ ও সফর উদ্দিনের ছেলে কাসেম। 


গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আজহার বলেন, বিশনন্দী ফেরিঘাট এলাকায় সিএনজি প্রতি একশত টাকা চাঁদা আদায় করছিল ধৃত চার ব্যক্তি। পরে পুলিশের হেল্প লাইনে ফোন করে অভিযোগ দেয়া হয়। 


অভিযোগ পেয়ে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি আরো বলেন, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন