বন্দরে দেশীয় মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৫:২৪ পিএম
বন্দরে দেশীয় মদসহ সাইকা রানী (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার সকালে বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানী ঘাট এলাকা থেকে ওই নারী মাদক গ্রেফতার করা হয়। এ সময় মদ ছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩’শ টাকা জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত সাইকা রানী একরামপুর, মেথর পট্টি (২৩নং ওয়ার্ড) এর মৃত বিনোদ লাল এর স্ত্রী।
র্যাব জানায়, সাইকা রানী ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছে। উদ্ধারকৃত দেশীয় মদের দাম ৮হাজার ৫’শ টাকা। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


