তৈমূরের নেতৃত্বে মতিন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:৫২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক অন্যতম সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক-টেলিযোগ ও বস্ত্র মন্ত্রী আলহাজ্ব আবদুল মতিন চৌধুরী ৮ম মৃত্য-বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড, তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে মঙ্গলবার এ পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ দুলাল হোসেন সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মাহফুজর রহমান হুমায়ূন, মোশারফ হোসেন সহ সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আনোয়ার সাদাত সায়েম সভাপতি নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদল, শামসুর রহমান খান বেনু সভাপতি নারায়ণগঞ্জ জেলা ওলামাদল, মোঃ আলাউদ্দিন আহাম্মেদ সাবেক সভাপতি থানা যুবদল, আশরাফুল হক রিপন সাবেক সাধারণ সম্পাদক জেলা যুবদল, মোঃ হামিদুল হক খান সাধারণ সম্পাদক কাঞ্চন পৌরসভা বিএনপি, ডাঃ শাহীন সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদল, আব্দুল কাইয়ুম প্রধান সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল, মহিবুর কমিশনার যুগ্ন আহবায়ক কাঞ্চন পৌর যুবদল, আব্দুল হালিম সাবেক যুগ্ম আহবায়ক জেলা সেচ্ছাসেবকদল, মোঃ জহির সহ সভাপতি জেলা যুবদল, ইদ্রিস আলী সভাপতি থানা শ্রমিকদল, মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক থানা শ্রমিকদল, হাফিজুর রহমান পিন্টু ভারপ্রাপ্ত সভাপতি তারাব পৌর বিএনপি, মোঃ আজাদ থানা সেচ্ছাসেবকদল নেতা, থানা বিএনপি নেতা আনোয়ার মাস্টার সহ প্রমূখ নেতৃবৃন্দ


