Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বন্যার্তদের মাঝে যুব উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:৪৪ পিএম

সোনারগাঁয়ে বন্যার্তদের মাঝে যুব উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ
Swapno

সোনারগাঁ উপজেলার বন্যা কবলিত এলাকা নুনেরটেকের রঘুনারচর গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে সোমবার যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

যুব উন্নয়ন সংস্থার মুখপাত্র মুহাম্মদ সানাউল্লাহ বেপারী নেতৃত্বে সংস্থার নিজস্ব তহবিল থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া এসময় বন্যা কবলিতদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।


যুব উন্নয়ন সংস্থার পরিচালক মুুুুহাম্মদ ওমর ফারুকের তত্ত্বাবধায়নে এসময় উপস্থিত ছিলেন- মুহাম্মদ আলী আকবর, মুহিব্বুল্লাহ, ফয়সাল, গোলজার, ফাহমিদ তুহিন, ইমরান, সবুজ, জানে আলম,  মফিজুল, রাকিব, নাজমুল প্রধান, আবু সাহিদ, সুমন, নাইম, শাকিল, সাংবাদিক অপু ও সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক ইমরান হোসেন সহ আরও অনেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন