থাপ্পড় মারার জেরে প্রবাসী যুবক খুন, আটক ৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০২:৩৬ পিএম
সিদ্ধিরগঞ্জে থাপ্পড় মারার জেরে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত বন্ধুরা কুপিয়ে খুন করেছে প্রবাসী বন্ধু শুভ (২৪) কে। গত শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনাটি ঘটে।
ব্রুনাই থেকে এক বছর আগে শুভ দেশে ফিরে এসেছে। করোনার কারনে সে ব্রুনাই যেতে পারছিলনা। নিহত শুভ হাজীগঞ্জ এলাকার বশিরের ছেলে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
এদের মধ্যে কালু ও রনি শুভর পূর্বপরিচিত এবং বন্ধুর মতো। অপর একজনের নাম তাৎক্ষনিক জানা যায়নি। পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা, ঈদের দিন ১ আগষ্ট রাত সাড়ে ১০টায় শুভকে কোপানো হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি ঘটলে শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে মারা যায়।
নিহতের বাবা বশির জানান, শুভ তার ছোট ছেলে। ব্রুনাই থেকে এক বছর আগে শুভ দেশে ফিরে এসেছে। শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে যুবলীগ নেতা শাহজাহানের বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত রাম দা ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে তার ছেলেকে। তার দাবি হত্যাকারীরা সকলেই মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল ঘটনার দিন তাৎক্ষনিক জানান, কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কালু ও রনি শুভর পূর্বপরিচিত এবং বন্ধুর মতো।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শুভর সাথে তার বন্ধু রিফাতের কোন এক বিষয়ে কথা কাটাকাটি হয় ক্ষিপ্ত হয়ে রিফাতকে চড় মারে শুভ। পরে লোকজন নিয়ে এসে শুভকে কোপায় রিফাত।


