Logo
Logo
×

নগরের বাইরে

শফিউল বারীর মৃত্যুতে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দোয়া

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৮:১৬ পিএম

শফিউল বারীর মৃত্যুতে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দোয়া
Swapno

বিএনপির নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। উপজেলার মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের গাজী অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার এ মিলাদ  মাহফিলের আয়োজন করা হয়। 


উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমেন ভুঁইয়া, লিটন সরকার, একে বাবু, জাকির হোসেন, খোকন, জাহাঙ্গীর, শাকিল, মামুন, ফয়সাল, অন্তর, তাওহীদ, সোহান, মুসা, ফরহাদ প্রমুখ। এ সময় শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন