Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৮:০২ পিএম

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমান আদালত চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আটি হাউজিংয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা কালে ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর আওতায় ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মফিজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহকারী-প্রকৌশলী হাসান শাহরিয়ার, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, পেশকার কসিক উদ্দিন, নজরুল ইসলাম ও জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন