Logo
Logo
×

নগরের বাইরে

ফকিরটোলা মসজিদের সামনে ময়লার স্তুপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:৩৩ পিএম

ফকিরটোলা মসজিদের সামনে ময়লার স্তুপ
Swapno

দ্বিগুবাজারে ঢুকতেই ময়লার স্তুপ। তাও কাচরা ময়লা। যা বৃষ্টি এলে রাস্তাতেই মিশে যাবে। পথচারীদের মুখে মাস্ক থাকে বিধায় এখন গন্ধটা হয়তো টের পাননা। কিন্তু কাছ দিয়ে হেঁটে গেলে মাস্কের ভেতর দিয়েও দুর্গন্ধ টের পাওয়া যায়। হঠাৎ বাজারের প্রবেশ মুখে ময়লার স্তুপ কেন? 

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর হিরন যুগের চিন্তাকে বলেন, এটা ড্রেনের মাটি। ড্রেন পরিস্কারের কাজ চলছে। তারপরও এভাবে রাখা ঠিক হয়নি। কাল থেকে তা থাকবেনা। 

দ্বিগুবাবুরবাজারে ফকিরটোলা মসজিদে নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি জানান, বাজারে ঢোকার পথেই ড্রেনের ময়লা রাখা ঠিক হয়নি। আমাদের কষ্ট হয়। দেখলাম কয়েকজন পথচারীর পিছলে গিয়ে পায়ে ময়লা লেগেছে। তবে ময়লা রাখার কারনে রিক্সা ভিড় করতে পারেনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন