Logo
Logo
×

নগরের বাইরে

মাদক উদ্ধার 

ফতুল্লায় দুই নারী আটক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:১১ পিএম

ফতুল্লায় দুই নারী আটক
Swapno

নারায়ণগঞ্জে ফতুল্লায় পৃথক অভিযানে দুই নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত মঙ্গলবার মধ্যরাতে  ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের রামারবাগ মসজিদ এলাকা এবং একই দিন বিকেলে দেলপাড়া এলাকা  থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতাররা হলেন,  আড়াইহাজার উপজেলার ৮নং ওয়ার্ডের  মুন্সিপুর গ্রামের মিলন মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৩) অপরজন পিংকি আক্তার (২২)।
 
গ্রেফতারকালে রুনা আক্তারের কাছ থেকে ৮১ হাজার টাকা মূল্যের ২৭০ পিস ইয়াবা ও ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, পিংকি আক্তারের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন  জব্দ করে র‌্যাব।
 
গতকাল র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী  ও র‌্যাব-১১, সিপিএসসি  নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
 
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান,  গ্রেফতারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 
 
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের রামারবাগ মসজিদ সংলগ্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে রুনা আক্তারকে গ্রেফতার করা হয়।  
 
আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন