ঈদকে সামনে রেইে রূপগঞ্জের মার্কেটগুলোতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ঢাকা সিলেট ও এশিয়ান হাইওয়ের সংযোগ স্থল ভূলতা একটি বিশাল বাডুজ্যির এলাকা। এখানে রয়েছে এশিয়ার এক মালিকানাধিক সর্ববৃহত গাউছিয়া মার্কেট, সদ্য গড়ে উঠা আধুনিক সজ্জে সজ্জিত রাবেত আল হাসান মার্কেটসহ প্রায় ডজনখানেক মার্কেট।
সেই সুবাধে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারীরা এই এলাকাটি ছিনতাইয়ের জন্য নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছে। এ মার্কেটগুলোতে ঈদের সময় কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষের ভিড় জমে। আর সে কারণেই চোর ও ছিনতাইকারীরা এখানে ছিনতাই ও চুরির নিরাপদ স্থান হিসাবে বেছে নেয়।
গত দুই দিনে কয়েকজন ক্রেতা বিক্রেতা ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস হারিয়েছে বলেও খবর পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ৭ টায় গাউছিয়া মার্কেটের সামনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায় মাধবদী থেকে কাপড় কিনতে আসা রিনা বেগম, কাপড় কিনে রাস্তায় এসে গাড়িতে উঠার আগেই ছিনতাইকারীর কবলে পড়ে।
এসময় উপস্থিত পথচারিরা রিনা বেগমের চিৎকারে ছিনতাইকারীকে পাকড়াও করে মালামাল উদ্ধার করে ও তাকে গণধোরাই ধোলাই দিয়ে ছেড়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান একই দিনে গাউছিয়া এলাকায় আরো তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরা প্রত্যেকেই বিভিন্ন এলাকা থেকে আসা মহিলা কাপড় ক্রেতা বলে জানা যায়। তবে তাদের কোন পরিচয় দিতে পারেনি সে। তারা আরো জানান ক্ষতিগ্রস্তরা নাকি কেউই পুলিশের কাছে অভিযোগ দেয়নি। ভিকটিমের সাথে আসা এক জনৈক ব্যক্তি বলেন ঘটনা নিয়ে পুলিশের কাছে আসলে উল্টো তাকেই বেশি হয়রানির স্বিকার হতে হবে। তাই পুলিশের কাছে যায়নি।
গাউছিয়া মার্কেটের এক দোকানি জানান, ঈদের সময় মার্কেটগুলোতে কাপড় চোর ও ছিনতাইকারীদের উপদ্রুপটা একটু বেশিই হয়। তিনি আরো জানান, এসময় শুধু কাপড়চোপড়ই চুরি হয়না এসময় জাল নোটেরও ছড়াছড়ি বেশি হয়ে থাকে। সর্বোপরী দোকান্দাররাও ঈদ আসলে চুরি ও ছিনতাইয়ের বিষয়টির দিকে বেশি সতর্ক থাকে। তার পরেও অনেক দোকানিরা নানা প্রতারণার শিকার হয়ে থাকে বলেও তিনি আমাদের জানান।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মো. আমিনুল ইসলাম জানান, ভূলতা একটি বিশাল এলাকা। এখানে অনেক মার্কেট আছে। সারা দেশ থেকে অনেক চোর বাটপাড় এখানে আসে। চুরি ছিনতাই করতে পারে। আমরা সর্তক আছি। দুই একটি ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। আমরা যে চোর ধরি সেগুলোকে চুরির মামলা দিয়ে কোর্টে চালান দেই। আমরা সব সময় চোর ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছি।


