Logo
Logo
×

নগরের বাইরে

প্রতিধ্বনি সামাজিক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:৫০ পিএম

প্রতিধ্বনি সামাজিক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ 
Swapno

সিদ্ধিরগঞ্জের পানিবন্ধী কদমতলী নয়াপাড়া, কদমতলী দক্ষিন পাড়া, কদমতলী মধ্য পশ্চিমপাড়া, জালকুড়ি পূর্বপাড়া, গোদনাইল নয়াপাড়া, আলইপাড়া এলাকায় খাদ্য সমগ্রী বিতরণ করেছে প্রতিধ্বনি সামাজিক সংগঠন। বুধবার সকালে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,  চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, তেল ও আটা। 


এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গির হোসেন, খোরশেদ আলম, তুষার, লিজা, শ্রী রাত্রী মল্লীক ও মিথীলা প্রমূখ। প্রতিধ্বনি সামাজিক সংগঠনের ফাউন্ডার সানজিদা ভূইয়া হক বৃত্তবানদের পানিবন্দী মানুষের পাশে এসে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন দেশের এই দুর্যোগের সময় একটি নিম্ন বিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের ১৫ দিনের খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে এসে দাঁড়াতে পারেন।

 

পানিবন্ধী মানুষগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। তিনি আরো বলেন আমাদের সংগঠন থেকে আমরা চেষ্ঠা করছি সমাজের অসহায়, দুঃখি মানুষের পাশে এসে দাঁড়াতে। আপনারাও তাদের পাশে এসে দাঁড়ান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন