Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরি

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:৩৮ পিএম

ফতুল্লা প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরি
Swapno

ফতুল্লা প্রেস ক্লাবের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল ক্লাবে প্রবেশ করে ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি ফতুল্লা প্রেস ক্লাব কর্তৃপক্ষের। গত মঙ্গলবার দিবাগত রাতের কোন সময় এই চুরি সংগঠিত হয়। এ ঘটনায় ফতুল্লা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


জানা যায়, মঙ্গলবার রাত দিনগত রাতের যে সময় অজ্ঞাত চোরের দল ফতুল্লা প্রেস ক্লাবের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি এবং সভাপতি ও অর্থ সম্পাদকের টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ৭২ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ডেক্সটপ কম্পিউটার ও একটি ক্যামেরাসহ বেশ কিছু দামি আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

 

এদিকে ফতুল্লা প্রেস ক্লাবে চুরির খবরে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্লাব নেতৃবৃন্দের ধারণা, স্থানীয় মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীরা এই চুরির সাথে জড়িত।


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, প্রেস ক্লাবে চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন