Logo
Logo
×

নগরের বাইরে

ঈদকে কেন্দ্র করে আড়াইহাজারে পুলিশের বাড়তি সতকর্তা 

Icon

এম এ হাকিম ভূঁইয়া 

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:২৬ পিএম

ঈদকে কেন্দ্র করে আড়াইহাজারে পুলিশের বাড়তি সতকর্তা 
Swapno

ঈদুল আযহাকে কেন্দ্র এবার বাড়তি সতাকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আড়াইগাজার থানা পুলিশ। ঈদে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এবার বাড়তি সতাকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। 

গতকাল মঙ্গলবার তিনি যুগের চিন্তাকে জানান বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে উপজেলার আইনশ্ঙ্খৃলা উন্নয়নে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে কোরবানির পশুর হাটে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্রেতা-বিক্রেতারা যেন র্নিবিঘ্নে তাদের আর্থিক লেনদেন করতে পারেন। 

তিনি আরো বলেন, ২০১৯ সালের জুন মাসে আমি আড়াইহাজার থানায় অফিসার ইনচার্জ  হিসেবে যোগদান করি। আমি যোগদানের আগে প্রতি মাসে গড়ে ৬০ থেকে ৬৫টি মামলা রুজু করা হতো।

আমি যোগদানের পর বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে আইনের প্রতি মানুষকে শ্রদ্ধা ও ভরষা রাখার বিষয়টি গড়ে তুলতে সক্ষম হয়েছি। এতে করে মানুষ আইনের প্রতি আগের তুলনায় শ্রদ্ধাশীলও হয়েছেন। এর ফলোশ্রুতিতে অনেকাংশেই করে এসেছে অপরাধ।  

জেলা পুলিশ সুপার (এসপি) মহোদয়ের বিভিন্ন সময় দেয়া নির্দেশনা মোতাবেক আমি কাজ করে যাচ্ছি। আগে যে কোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা আগের যে কোনো সময়ের তুলনায় করে এসেছে। আগে প্রতি বছর ১২ থেকে ১৫টি মামলা হতো।

বিভিন্নভাবে চেষ্টা করে ডাকাতির ঘটনা প্রায় শূন্যের কোঠায় আনতে সক্ষম হয়েছি। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরুত্বে কালাপাহাড়িয়ায় একটি মাত্র ডাকাতির ঘটনা ঘটে।  মামলাটি বর্তমানে সিআইডি পুলিশ তদন্ত করছে। গ্রেফতারি পরোয়ানা তামিলের ব্যাপারেও আমি সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়েছি। থানায় যোগদােনের আগে প্রায় ৪ হাজার গ্রেফতারি পরোয়ানা ছিল।

বিভিন্নভাবে চেষ্টা করে এরই মধ্যে ৩ হাজার পরোয়ানা তামিল করতে সক্ষম হয়েছি। যোগদানের পর  ১৩টি খুনের ঘটনা ঘটে। সবগুলো ঘটনায় মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের দক্ষ তদন্তের ফলে এরই মধ্যে মামলাগুলোয় যথেষ্ঠ অগ্রগতি হয়েছে। যোগদানের পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কমিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতা ও পরামর্শে  উপজেলার বিভিন্ন এলাকায় আগের যে কোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা উন্নয়ন করতে সক্ষম হয়েছি। করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে ১৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।

তবে পর্যায়ক্রমে তারা সুস্থ হয়ে উঠেছেন। ফের তারা তাদের দায়িত্ব দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন। তিনি বলেন, স্থানীয় গণমাধ্যম কর্মীরাও আমাকে যথেষ্ঠ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়নে ও  নিয়ন্ত্রণে তারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন