Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের মেধাবী কিশোর আবু সালে মুসা বাঁচতে চায়

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৪৭ পিএম

রূপগঞ্জের মেধাবী কিশোর আবু সালে মুসা বাঁচতে চায়
Swapno

আপনার সামান্য সহযোগিতায় হয়তো একটি প্রাণ বেঁচে যেতে পারে। আপনার ক্ষুদ্র প্রয়াস একটি অসহায়-গরীব পরিবার তার সন্তানকে বুকে আগলে রাখতে পারবে। আপনাদের সবার সহযোগিতায় হয়তো আজকের কিশোর ভবিষ্যতে দেশের সুনাম বয়ে আনতে পারে। বড় হয়ে সে-ও হয়তো একদিন মানুষের পাশে দাঁড়াতে পারে। 

 

ছেলেটির নাম আবু সালে মুসা। দিনমজুর পরিবারের সন্তান। মায়াবী চেহারা। মেধাবী, নম্র, ভদ্র। মুসার স্বপ্ন ছিলো লেখাপড়া শিখে বড় হবে। মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু ভাগ্যের কি নির্মম নিয়তি! আজ তার পাশেই মানুষকে দাঁড়াতে হচ্ছে। মাত্র ১২ বছর বয়সে বয়ে বেড়াচ্ছে জটিল রোগ নিয়ে। মুসা তার বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে। রাজধানী ঢাকার স্বামীবাগের রওজাতুল উলুম কওমী মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র মুসা চিকিৎসার টাকার জন্য গত এক বছর ধরে জটিল রোগ নিয়ে সমাজের মানুষের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেউ সহযোগিতার হাত প্রসারিত করেনি। ক্রমে-ক্রমে তার রোগটি আরো জটিল হয়ে উঠেছে। তার পরিবার জাানয়েছেন, এখন অস্ত্রোপাচার করা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসকরা বলেছে। তার সফল অস্ত্রোপাচার ও চিকিৎসা-ওষুধসহ খরচ পড়বে প্রায় ৫ লাখ টাকা।

 

দিনমজুর বাবা শফিকুল ইসলামের পক্ষে এতো টাকা জোগাড় করাও সম্ভব নয়। স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধ মা-বাবাসহ সাত জনের সংসারের ঘানি টানতে হিমশিম খাচ্ছেন শফিকুল। তার উপড় দুই সন্তানের লেখাপড়া ও মাত্র ১১ মাসের সন্তানের দুধের খরচ জোগানোতো রয়েছেই। কাজ না থাকলে অনেক সময় নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। একদিকে সংসার আরেকদিকে সন্তানের চিকিৎসার ব্যয়ভারের চিন্তা করে শফিকুল ইসলাম এখন দিশেহারা হয়ে পড়েছেন। 

 

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মুসা ব্রেন টিউমারে আক্রান্ত। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে মঙ্গলবার থেকে শুরু হবে তার চিকিৎসা। টাকা জোগাড় হয়ে গেলে অপারেশন। ছেলেকে বাঁচাতে দিনমজুর শফিকুল ইসলাম রূপগঞ্জ তথা সারাদেশের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। শফিকুলের ব্যবহৃত মোবাইল নম্বর-০১৯১৩ ৪১০ ৫৬৩। বিকাশ নম্বর ০১৯১৩ ৪১০ ৫৬৩।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন