জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও ত্রাণ বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৪০ পিএম
সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও করোনা মহামারি থেকে দেশবাসীর মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সোনারগাঁ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাহাপুর এলাকায় এ মিলাদ মাহফিল ও ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
পৌর বিএনপির আহবায়ক হাজী শাজাহান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ স¤পাদক আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ স¤পাদক মজিবুর রহমান, যুগ্ম স¤পাদক জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম স¤পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ, বাসেদ, সোনারগাঁ পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম সোহেল প্রমুখ।


