Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনে ইউএনও সাইদুল ইসলাম 

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৩৭ পিএম

সোনারগাঁয়ে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনে ইউএনও সাইদুল ইসলাম 
Swapno

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় একটি নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শর করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম।  সোমবার (১ জুন) সকালে তিনি এ পরিদর্শনে যান।


জানা গেছে, ২৪ লাখ টাকা ব্যয়ে চেঙ্গাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩০ মিটার খালে পাঁচানী পর্যন্ত সেতুর ঢালাই কাজে শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক মানের উপকরণ দিয়ে সেতুর নির্মাণ কাজ করছেন কি না সার্বিক বিষয়ে তদারকি করেন। 

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, উপজেলায় সকল প্রকার প্রকল্প বাস্তবায়নে শতভাগ মানসম্মত কাজ বুঝে নেয়া হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবে না। চেঙ্গাকান্দি ও পাঁচানীর মাঝে খালের উপর একটি সেতু নির্মাণ করা এলাকাবাসীর কাছে দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো। আজ স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। তাই আমি উপস্থিত থেকে সঠিক মানের উপকরণের মাধ্যমে সেতুর ঢালাই কাজ তদারকি করেছি। 
এ সময় সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। নির্মাণ কাজে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন