এসএসসি ফলাফলে রূপগঞ্জের প্রথম এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৩৫ পিএম
২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও রূপগঞ্জ থানায় প্রথম হয়েছে হাজী মো.এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজ। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলায় দ্বিতীয় হয়েছে এ প্রতিষ্ঠানটি।
এবার এ প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে ৮৫ জন জিপিএ ৫ পেয়েছেন। ১৩০ জন এ গ্রেড পেয়েছেন। প্রতিষ্ঠানটিতে পাশের হার শতভাগ।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্ঠা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আরও ভালো করা যায় সেজন্য সবার দোয়া চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, রূপগঞ্জম তথা নারায়ণগঞ্জ জেলার জন্য আদর্শ প্রতিষ্ঠান এখলাছউদ্দিন স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের এ সাফল্যে আমি খুবই খুশি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে তারা আরও ভালো করবে।


