Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিকদলের ত্রাণসামগ্রী বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:৫৯ পিএম

বন্দরে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিকদলের ত্রাণসামগ্রী বিতরণ
Swapno

বন্দরে ২৩ নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে শহীদ জিয়ার ৩৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৩০ মে) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল দরগার সামনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি এড. শাখাওয়াত হোসেন খান। 

 

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পারভেজ মল্লিক, বন্দর থানা শ্রমিকদলের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ২৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজ, শ্রমিকদল নেতা সানোয়ার, জামান, শরীফ, রশিদ, রনি, নাদিম, নূর ইসলাম, মিঠু, আরিফ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন