Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মুকুলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:৫৬ পিএম

বন্দরে মুকুলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
Swapno

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আতাউর রহমান মুকুলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে বন্দরের কদম রসুল কবিলের মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, মহানগর যুবদলের সহসভাপতি নাজমুল হক রানা, সেচ্ছাসেবক দল নেতা ফারুক চৌধুরী, মোস্তাকুর রহমান মোস্তাক, সাইদুর রহমান, মনির হোসেন, মালেক মেম্বার, রাসেল মাহমুদ, মোশারফ হোসেন, মোসলে উদ্দিন, আবুল হোসেন, মোহাম্মদ আলী, শাহআলম, শফিউদ্দিন, জাকির হোসেন, জাহাঙ্গীর, মাসুদ, মান্নান, টুটুল, আনিস, হানিফ, রনি, মেহেদী, বাবু, রাজিব, আমির হামজা, আ. রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

অনুষ্টানে শহীদ জিয়ার রূহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক এমপি এড. আবুল কালামের সুস্থতা ও বর্তমান মহামারি করোনা থেকে গোটা জাতিকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে নেতৃবৃন্দ সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন