Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:৩৩ পিএম

রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত 
Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনিরের দিক নির্দেশনায় এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম সজিব ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়ার সার্বিক তত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা মো. সুজন আহমেদ, মো. মাছুম বিল্লাহ, কামরুল হাসান, সুজন আহাম্মেদ, অন্তর ভূইয়া, মো. আশরাফুল, রাসেল আহাম্মেদ, আব্দুল্লাহ আল বাকি আবির, রাকিব আহাম্মেদ, কাজী তাহাসিন আহাম্মেদ তাঁজ, ফয়সাল মিয়া প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন