Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:২৭ পিএম

আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
Swapno

আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. আলম (৫০) আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে।

 

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় তার মামাতো ভাই ব্যবসায়ী শহিদুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তার দোকানেই তিনি চাকরি করেন।

 

শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাসস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সে তিন সন্তানের জনক ছিলেন। 

 

এরআগে একই ঘটনায় আড়াইহাজারের শিবপুর এলাকার জয়নব আলীর ছেলে মুনছুর (৫০), মানিকনগর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে হরমুজ আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দগ্ধ বগাদী কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে মো. ইব্রাহিম (৪৫) রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

 

প্রসঙ্গত গত ২৪ মে সকাল ১১টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার মালিকানাধীন ভবনের নীচ তলায় চায়ের দোকানের ভেতরে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন