Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নিখোঁজের এক সপ্তাহেও উদ্ধার হয়নি স্কুলছাত্র সিয়াম 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:২২ পিএম

বন্দরে নিখোঁজের এক সপ্তাহেও উদ্ধার হয়নি স্কুলছাত্র সিয়াম 
Swapno

বন্দরে স্কুলছাত্র সিয়াম আহম্মেদ লিয়ন (১৪) নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২১ মে বন্দর উপজেলার কামতাল এলাকা থেকে সে নিখোঁজ হয়।

 

নিখোঁজ স্কুৃলছাত্র সিয়াম সোনারগাঁ থানার মোগরাপাড়া এইচ. জি. জি. এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং বন্দর থানার কামতাল এলাকার  মো. সুরুজ মিয়ার ছেলে। এঘটনায় তার পিতা মো. সুরুজ মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি করেন। 

 

সুরুজ মিয়া জানান, ২১ মে বিকালে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে গরুর ঘাস কাটতেছিলাম। ইফতারির আগ মুহূর্তে ছেলেকে ঘাসের বস্তা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। ঘাস বাড়িতে পৌঁছে দিয়ে দোকানে  পাঠানো হয়। তারপর থেকে এক সপ্তাহে বাড়িতে ফিরে আসেনি এবং তার ব্যবহৃত মোবাইল ০১৮৭৭ ৩০৪ ৩৫৮ বন্ধ রয়েছে । আত্নীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন