Logo
Logo
×

নগরের বাইরে

সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিন আর নেই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:১৪ পিএম

সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিন আর নেই
Swapno

নারায়ণগঞ্জ মহকুমা ও জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিন আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

 

রোববার (৩১ মে) ভোর ৪টায় সদর উপজেলার গোগনগরের উত্তর মসিনাবন্দের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

এসএম সালাউদ্দিন সদর থানা যুবলীগ ও গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন।

 

এসএম সালাউদ্দিন আহম্মেদ নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান তার ভাতিজা মহাইমিনুল আহম্মেদ রাতুল। তিনি জানান, তার চাচা সাবেক ফুটবলার সালাউদ্দিন ভোর ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার নিউমোনিয়া ছিল। তার শরীরে প্রচণ্ড জ্বর থাকায় গত শুক্রবার (২৯ মে) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু শনিবার তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

 

রোববার বাদ জোহর গোগনগরের তাজেক প্রধান স্কুল মাঠে তাঁর নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন