Logo
Logo
×

নগরের বাইরে

শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করতে হবে : আজাদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৯:০৮ পিএম

শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করতে হবে : আজাদ
Swapno

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলে জিয়াউর রহমান দেশের সিপাহী জনতাকে নিয়ে বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সুশাসন ফিরিয়ে আনেন। ১৯৮১ সালের ৩০মে কিছু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশপ্রেমিক বীর সেনানীকে হত্যা করে আবারো দেশে দুঃশাসন কায়েম করে। 

 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারনই করে আগামী দিনে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পরার প্রস্তুতি নিতে হবে। আপনারা দোয়া করবেন প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমানের জন্য যেনো আল্লাহ্ পাক তাকে বেহেশত নসিব করে। আর দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের জন্য। 


শনিবার (৩০মে) বিকেলে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা মুকুন্দী এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আড়াইহাজার পৌর যুবদলের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নজরুল ইসলাম আজাদ বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করছে। তাই সবাইকে সচেতন হতে হবে। আপনারা সচেতন হোন বাড়িতে থাকুন। আড়াইহাজারের কোন অসহায় পরিবার না খেয়ে থাকবেন না। বর্তমান পরিস্থিতিতে আড়াইহাজারে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করছে। আপনারা বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজনে আমি আপনাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিবো। আপনাদের জন্য আমার কার্যক্রম অব্যাহত থাকবো।

 

আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক ভিপি কবির হোসেনের সভাপতিত্বে এ সময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, মাসুম শিকারী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, আড়াইহাজার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাদশা, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন পরাণ, ইয়াসিন মোল্লা, সাদ্দাম হোসেন, মো. সুমন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন