আড়াইহাজারে যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০, ০৭:৩৬ পিএম
আড়াইহাজারে উপজেলা যুবদলের উদ্যোগে শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকাল ৩টায় উপজেলা সদরে অবস্থিত ‘আড়াইহাজার ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে’-এ সামাজিক দূরত্ব বজায় রেখে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর আরীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন মোল্লার সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালিদ (রাজন), জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ছালাউদ্দিন মোল্লা, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন,থানা বিএনপির নেতা আজিজুল হক, আড়াইহাজার থানা শ্রমিক দলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌরসভা শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম, থানা পরিবহন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, উচিৎপুরা ইউনিয়ন যুব দলের সভাপতি আল-আমিন, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম, পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, বিএনপির নেতা আফজাল, যুবদল নেতা ডালিম, জিয়া উল হক, স্বেচ্ছাসেবক দলে নেতা মাইনউদ্দিন প্রমুখ।
রুহুল আমিন মোল্লা বলেন, দেশের মানুষ আজ একটি মহাদুর্যোগ মোকাবেলা করছেন। শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে বুকে ধারণ করতে হবে। তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। যুবদলের নেতকর্মীরা অসহায় মানুষের পাশে রয়েছেন। ভবিষ্যতেও থাকতে হবে। জিয়াউর রহমান এদেশে ভোটের অধিকার বাস্তবায়ন করেছিলেন। কিন্তু আজ বাস্তবতা উল্টো। মানুষ ভোট দিতে পারে না। আইনের কোনো শাসন নেই। বিচারহীনতার এক সাংস্কৃতির মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা অংশ নিয়েছি। ভবিষ্যতেও যে কোনো ধরনের কর্মসূচিতে অংশ নেয়ার প্রস্তুতি রাখতে হবে।


