Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৬:৫৩ পিএম

সোনারগাঁয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও করোনা মহামারি থেকে দেশবাসীর আশু মুক্তি কামনায় সোনারগাঁ থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) বাদ জোহর মেঘনা প্রতাপের চর এলাকায় এ মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

 

সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও তবারক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ থানা বিএনপির সাধারণ স¤পাদক আজহারুল ইসলাম মান্নান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সাধারণ স¤পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম স¤পাদক সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম স¤পাদক মো. রাসেল, জেলা শ্রমিক দলের যুগ্ম স¤পাদক জসিম উদ্দিন। 


এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বৈশ্বিক মহামারি সারা পৃথিবীকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এ মহামারি করোনাভাইরাস নিয়েন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার বলেছে দেশ ইউরোপ আমেরিকা হয়ে গেছে কিন্তু আজ দেশের মানুষ করোনা পরীক্ষা ও করোনা রোগীকে সেবা দেয়ার মত কোন হাসপাতাল নেই। মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে। সরকার আক্রান্ত ও মৃত্যু নিয়েও করছে মিথ্যাচার। এর মধ্যে আবার দেশে লক ডাউন তুলে দিয়ে হটকারী সিদ্ধান্ত নিয়েছে যা দেশের জন্য মঙ্গলকর নয়। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশের প্রতিটি নাগরিককে এ মহামারি থেকে রক্ষা করেন। 


আরও উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সামাদ মেম্বার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক হাজী সেলিম সরকার পোদ্দার বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক স¤পাদক আবু বক্কর, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান কাওছার সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের আহমেদ শাহীন, আলমাস, আমিনুল, হাফেজ অলি, নোবেল মীর, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা সোহেল রানা আল আমিন দিপু জহির আরিফ সোহেল সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন নয়ন কামরুজ্জামান পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন, আবুল হোসেন দুলাল সোনারগাঁ পৌর বিএনপি নেতা আবু সাঈদ, বাসেদ, আবু হান্নান, সেন্টু মোল্লা সোনারগাঁ পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন সহ সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন