Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা, চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৬:৩৭ পিএম

রূপগঞ্জে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা, চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু
Swapno

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দের জের ধরে রাজন খান নামের এক যুবককে গলাকেটে হত্যা চেষ্টার ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


শুক্রবার (২৯ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ে তিনি মারা যায়। এর আগে গত ১৩ মে সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার রূপসীর কলাবাগান এলাকায় তার গলা কেটে হত্য চেষ্ট করা হয় বলে জানা যায়।


নিহত রাজন সোনারগাঁ উপজেলার আমগাওঁ এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে। বর্তমানে সে তারাবো পৌরসভার রূপসী কাজী পাড়া মামার বাড়িতে বসবাস করত। 


নিহতের মামা আলতাফ কাজী জানায়, রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় তার বাড়ি। রাজন তার বাড়িতে থাকতো। রাজন রূপসী এলাকায় একটি সমবায় সমিতি পরিচালনা করতো। এ কারণে রূপসীর বিভিন্ন এলাকায় তার কিছু সমিতির গ্রাহক ছিল। কলাবাগান এলাকার একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র পেশা গোপন করে তার কাছ ঋণ নেয় বলে জানা যায়। এ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মাদক ব্যবসায়ী চক্রটির সঙ্গে রাজনের বিরোধের সৃষ্টি হয়। গত ১৩ মে সন্ধ্যায় ইফতারের পর মোবাইল ফোনের মাধ্যমে রাজন ডেকে নিয়ে ওই মাদক ব্যবসায়ী চক্রটি। পরে কলাবাগান এলাকায় নিয়ে রাজনকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। 


এ পর্যায় রাজনের শ^াসনালীতে ছুড়ি দিয়ে নির্মমভাবে খুচিয়ে হত্যার চেষ্টা চালিয়ে একটি ক্যানেলের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গোঙ্গানীর শব্দ শুনতে পেয়ে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় লাইফ এইড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন দাবি করছেন মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জের ধরে রাজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 


স্থানীয়রা জানান, রূপসী কলাবাগান এলাকাটি একটি নির্জন ও সুনশান এলাকা হওয়া এটি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। এখানে বসবাসকারী বেশিররভাগ লোক বাহির থেকে আসা। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। মাদকব্যবসায়ীদের দৌড়ত্ব কমাতে স্থানীয় লোকজন পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে নালিশ করেও কোন প্রতিকার পাননি। এ কারণে দিনদিন মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে। 


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন