Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৬:১৭ পিএম

ফতুল্লায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
Swapno

ফতুল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গিয়াস উদ্দিন নামে সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গিয়াস উদ্দিন ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, করোনা পজিটিভ ফলাফল আসার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। রাত ১২টার দিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়-গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকও করেছিলেন। এছাড়া আগে থেকেই তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।

 

স্থানীয়ভাবে গিয়াস উদ্দিনের লাশ দাফন করা হবে। হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন বলেও জানান ইউএনও নাহিদা বারিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন