Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৫:০০ পিএম

রূপগঞ্জে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
Swapno

রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) উপজেলার তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির ১৮টি স্পটে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।


বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মফিকুল ইসলাম খানের নেতৃত্বে রূপগঞ্জের বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জিয়া শিশু কিশোর সংগঠন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন। 


এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, জিয়াউর রহমান ছিলেন স্পষ্টবাদী ও দেশের উন্নয়নকামী নেতা। তিনি দেশ ও জনগণের কথা ভাবতেন। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করতেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে সহস্রাধিক লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।   


এছাড়াও রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকদল এবং কাঞ্চন পৌর এলাকায় ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করাহয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন