Logo
Logo
×

নগরের বাইরে

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে বন্দর উপজেলা যুবদলের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৪:১৮ পিএম

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে বন্দর উপজেলা যুবদলের দোয়া
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও করোনা মহামারি থেকে দেশবাসীর মুক্তি কামনায় বন্দর উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ মে) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


এসময় জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং করোনা ভাইরাস মহামারি থেকে দেশবাসীর মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইমাম হাসান।


জেলা যুবদলের সহসভাপতি ও বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মো. সফি উল্লাহ্, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুল্লাহ খালেদ রাজন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. রিপন, উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, সহসাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হক, সদস্য আ. রহিম, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মনির হোসেন, ধামগড় ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক মো.হালিম, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, যুবদল নেতা সুজন, আরিফ, কাজল, দিমান, আপন, রাজিব, ইমরান, রুবেল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন