Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে করোনাজয়ী ৬ পুলিশ সদস্যকে বরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৮:০০ পিএম

রূপগঞ্জে করোনাজয়ী ৬ পুলিশ সদস্যকে বরণ
Swapno

রূপগঞ্জে করোনা জয়ী ৬ পুলিশ সদস্যকে ফুল ও ঈদ উপহার দিয়ে বরণ করলো রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান। রোববার বিকেলে থানা কার্যালয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন। করোনা মুক্ত পুলিশ সদস্যরা হলো, রূপগঞ্জ থানার পরিদর্শক অপারেশন মামুন, কনস্টেবল বাতেন, জজ মিয়া, আবু সাইদ, মনিরুজ্জামান ও রহমান। 


রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গত ১১ মে রূপগঞ্জ থানার পরিদর্শক অপারেশন মামুনসহ ৯ পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ আসে। পরে তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিতে থাকেন।

 

পরে চিকিৎসা শেষে তাদের নমুনা পূনরায় পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাকে জয় করা সম্ভব। করোনা ভাইরাসে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি চললে দ্রুত করোনামুক্ত হওয়া সম্ভব। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন