আড়াইহাজারে পাপিয়া (১৯) নামে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। । বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শিমুলতলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি পাপিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন হলদেপুর ইউনিয়নের জয়নালের মেয়ে। নিহতের গলায়, চোখের নীচে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ বের হয়ে আসবে।


