Logo
Logo
×

নগরের বাইরে

ঈদে মেঘনা পাওয়ার প্লান্টে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৭:৫২ পিএম

ঈদে মেঘনা পাওয়ার প্লান্টে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
Swapno

সোনারগাঁয়ে ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয় রিগান (২৪)। অনেক খোঁজাখুজির পর বুধবার সন্ধ্যায় নিখোঁজ রিগানের লাশ উদ্ধার করে পুলিশ।

 

লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নিহত রিগান। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় এবারের ঈদে আর বাড়ি যাওয়া হয়নি তার। 


সোনারগাঁ থানার এসআই রোস্তম হোসেন জানান, গত মঙ্গলবার ঈদের পরের দিন রিগান ২ বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টের পিছনে ঘুরতে আসে। এসময় অসাবধানতা বসতঃ তার পা পিছলে পাওয়ার প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয়। এরপর ড্রেনের বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রিগানকে উদ্ধার সম্ভব হয়নি। 


বুধবার (২৭ মে) সন্ধ্যার দিকে তার লাশ মেঘনা নদীতে ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রিগানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন