Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে : দুই ভাই নিহত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৭:৪৭ পিএম

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে : দুই ভাই নিহত
Swapno

রূপগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে পড়ে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো রাজধানির যাত্রাবাড়ি থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধূরীর ছেলে সূজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১)।    বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। 


কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বুধবার ভোরে সুজন মিয়া ও তার ছোট ভাই রাব্বি মিয়া যাত্রাবাড়ি থেকে পিকআপ ভ্যানে কাঁচামাল নিয়ে রূপগঞ্জের গাউসিয়ার দিকে যাচ্ছিল।

 

পিকআপটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়েযায়। ঘটনাস্থলেই সুজন মিয়া ও তার ভাই রাব্বি মিয়া মারা যায়। এসময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও পিকআপ খাদ থেকে উদ্ধারকরে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন