Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ রিকশাচালক নিহত

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৭:৪২ পিএম

কাঁচপুরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ রিকশাচালক নিহত
Swapno

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালক নিহত হয়েছেন। মংঙ্গলবার (২৬ মে) দুপুর পৌঁনে তিনটায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। পুলিশ দূর্ঘটনার জন্য দায়ী এ্যাম্বুলেন্সটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

 

নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার চারাইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া (৩৫) এবং নীল ফামারি জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহত দুইজন রিকশাচালক এবং কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। 


পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহয়াসড়কে ঢাকামুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি দ্রুতগামী এ্যাম্বলেন্স কাঁচপুরে নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুইটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা দুইটি এবং এ্যাম্বলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন রিকশা দুইটির চালক দুইজন।

 

দূর্ঘটনার পর স্থানীয়রা এসে আশংকাজনক অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবির পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধারসহ এ্যাম্বুলেন্স টি আটক করে।


কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, ঘাতক এ্যাম্বুলেন্সের চালককে আটকের চেষ্টা চলছে এবং দূর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন