Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ তিন জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৪:১৩ পিএম

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ তিন জনের মৃত্যু
Swapno

সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় ঝড়ে তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ এক নারী মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন।


বুধবার (২৭ মে)  সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাসান (৪), রুবিয়া(২৭) ও সুমাইয়া (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক।


তিনি জানান, কাল বৈশাখী ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের উপর পরে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও ৪ জন আহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন