Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা থানা ছাত্রলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:৩৯ পিএম

ফতুল্লা থানা ছাত্রলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
Swapno


নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার অনিক আহাম্মেদ শাওনের জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায়দের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার (২৩ মে) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকার ১০০ পরিবারের মাঝে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

 

করোনাভাইরাসের কারণে নারায়ণগঞ্জ জেলার অনেক মানুষই হয়ে পড়েছেন কর্মহীন। রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরদের মত ভাসমান শ্রমিকের সংখ্যা অনেক। সংসার চালাতে হিমশিম খাওয়া এই সব মানুষদের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার অনিক আহাম্মেদ শাওনের পক্ষে ফতুল্লা থানা ছাএলীগ নেতৃবৃন্দের উদ্যোগ গ্রহণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন