Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে শাহজালাল মার্কেট বেঁচা-কেনা, ইউএনও’র অভিযান

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:৩৪ পিএম

আড়াইহাজারে শাহজালাল মার্কেট বেঁচা-কেনা, ইউএনও’র অভিযান
Swapno

আড়াইহাজারে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শাহজালাল সুপার মার্কেট খুলে বেচা-কেনা করছিল। এতে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেখা দেয় করোনাভাইরাস কমিউনিটি সংক্রমণের ঝুঁকি। এক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলেন পিংকি সুপার মার্কেটের ব্যবসায়ীরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনকে বিষয়টি অবহিত করেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে অভিযান চালানো হয় শাহজালাল সুপার মার্কেটে। 


এর আগে শুক্রবার আড়াইহাজার পৌরসভা বাজারের সবকটি বিপণি বিতান নিষেধাজ্ঞা অমান্য করে খোলা হয়েছিল। এতে পিংকি সুপার মার্কেট, হাকার্স মার্কেট, কাদির সুপার মার্কেট ও শাহজালাল মার্কেটে ঈদের কেনাকাটায় অতিরিক্ত লোক সমাগম হয়ে পড়ে। অনেকেই মুখে ছিল না মাস্ক। অতিরিক্ত লোক সমাগমে ভেঙে পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা। সকাল থেকেই বিপণি বিতানগুলোতে ক্রেতাদের ঢল নামে। মার্কেটের লোকসমাগম ঠেকাতে এক পর্যায়ে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও এ্যাসিল্যান্ড উজ্জল হোসেনের নেতৃত্বে ব্যাপকভাবে অভিযান পরিচালিত হয়। 
অপরদিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। তবে এরই মধ্যে ২৯জন সুস্থ হয়েছেন। শুক্রবার ৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বিগত দিনের রেকর্ড ভেঙেছে। 


প্রসঙ্গত, ১৭ মে রাতে নতুন করে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেয়া হয়েছিল সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঔষধের দোকান, সার-বীজ, কৃষিপণ্য, কাঁচা বাজার, কীটনাশক, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ব্যতিত অন্যসব ধরনের দোকানপাট বন্ধ থাকবে । ১৯ মে মঙ্গলবার থেকে এই ঘোষণা কার্যকরী হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন