Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে ইউএস-বাংলা গ্রুপের ঈদ উপহার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:২৮ পিএম

রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে ইউএস-বাংলা গ্রুপের ঈদ উপহার
Swapno

রূপগঞ্জে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে ইউএস-বাংলা গ্রুপ। 
শনিবার (২৩ মে) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার আমেরিকান সিটির অভ্যন্তরে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভবনে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।


ইউএস-বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার তানভীর রহমান তানভীর জানান, উপজেলার কাঞ্চন পৌরসভায় ইউএস বাংলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পূর্বাচল আমেরিকান সিটি, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসসহ বেশকিছু প্রতিষ্ঠান অবস্থিত। তাই নৈতিক দায়িত্ব থেকে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পৌরাঞ্চলের অসহায় কর্মহীন ৫ হাজার পরিবারের মাঝে ঈদের উপহার খাদ্যসামগ্রী বিতরণ করছি। যাপৌরসভার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মাধ্যেমে বিতরণ করা হবে। এ কারনে আমরা এসব খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি। 


এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, প্যানেল মেয়র পনির হোসেন, মফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মিলন মিয়া, পৌর কাউন্সিলর আইয়ুব হোসেন খান, রোকন হোসেন, জামাল হোসেন, আবু নাঈম, ইউএস ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ম্যানেজার (ম্যানটেনেন্স) মোবারক হোসেন, ম্যানেজার(এইচআর এডমিন) সারোয়ার আহমেদ প্রমুখ। 


এছাড়া এসময় ইউএস বাংলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১ হাজার ৫০০ কর্মকর্তা কর্মচারীদের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয় হয়।
উল্লেখ্য রূপগঞ্জের অবস্থিত মহামারি করোনাভাইরাস শনাক্তে দেশের প্রথম বেসরকারি গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাব ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন